IMG_8538
NEWS & EVENTS

ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

সাতক্ষীরা আশাশুনিতে ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও সংস্কারকৃত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন…

Swiss Embassy এবং Enfants du Monde (EdM)–এর সহায়তায় ESDO বাস্তবায়িত ‘Reducing climate change induced health hazards of pregnant women children and adolescent girls (REACH)’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় দুইটি ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ইলেকট্রিক ও সোলার চার্জিং সুবিধাসম্পন্ন এসব এম্বুল্যান্সে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, পেশেন্ট বেড ও প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম। ১লা মার্চ, ২০২৬ বেলা ১২টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোবাইল এম্বুল্যান্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডা. নিতীশ চন্দ্র গোলদার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার আব্দুস সেলিম, আরএমও ডা. প্রসূণ কুমার মন্ডল, সামসুল হক মৃধা, সিনিয়র এপিসি, ইএসডিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডিএম-এর কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ইএসডিও রিচ প্রকল্প টিম, মোবাইল এম্বুল্যান্স কমিটির সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ইএসডিও-রিচ প্রকল্পটি সাতক্ষীরার জেলার আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে মা, শিশু ও কিশোরীদের জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যসেবা আরও কাছাকাছি, আরও টেকসই করার লক্ষ্যে কাজ করছে।

ESDO (6)
NEWS & EVENTS

Contract Signing Ceremony with LGED

 Eco-Social Development Organization (ESDO) has officially signed a contract with the Local Government Engineering Department (LGED) for the implementation of the GALS and Livelihood Project.
The agreement was signed by Dr. Md. Shahid Uz Zaman, Founder & Executive Director of ESDO, marking another important milestone in advancing sustainable livelihoods, gender action learning, and inclusive development across communities.
This partnership reflects our shared commitment to empowering people, strengthening local economies, and driving long-term socio-economic transformation.
ESDO (2)
NEWS & EVENTS

বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে এক ঐতিহাসিক সাফল্যের উদযাপন

Water.org-এর উদ্যোগে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার ক্যাপিটাল মোবিলাইজেশন মাইলস্টোন অর্জন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ অর্জন দেশের নিরাপদ পানি ও স্যানিটেশন সেবার বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাজিত অমিত, নির্বাহী পরিচালক (দক্ষিণ এশিয়া), Water.org; ড. মুহাম্মদ শহীদ উজ জামান স্যার, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও); জনাব আবু আসলাম, পোর্টফোলিও লিড (ফিনানশিয়াল ইনস্টিটিউশন), Water.org; জনাব মোঃ ইমতিয়াজ হক, সিনিয়র পার্টনারশিপ অ্যাকাউন্টস ম্যানেজার, Water.org; জনাব মোঃ সাজেদুল ইসলাম, পার্টনারশিপ অ্যাকাউন্টস ম্যানেজার, Water.org; জনাব শাওলি হাসান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার (গ্রুপ স্পেশালিস্ট, সাউথ এশিয়া), Water.org; জনাব নুর নাহার, পার্টনারশিপ অ্যাকাউন্টস ম্যানেজার, Water.org। এছাড়াও Water.org-এর সম্মানিত টিম সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাফল্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পথে আমাদের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

চলুন, সবাই মিলে একটি সুস্থ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

esdo
NEWS & EVENTS

The International Day of Clean Energy

The International Day of Clean Energy on 26 January was declared by the General Assembly (resolution A/77/327) under UN as a call to raise awareness and mobilize actions for a just and inclusive transition to clean energy for the benefit of people and the planet. From 2024 each year the day is observed worldwide.

Kurigram district observed the day by the initiative of Transparency International Bangladesh (TIB) today. ESDO-HELVETAS joint collaboration project ‘Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS)’ participated in the human chain event today infront of Kurigram Press Club. The different NGOs workers, Social Elites, Upazila Climate Council and District Climate Council representatives and road users participated in the event. TIB announced a theme writeup in the event.

The organizing authority has provided an opportunity to ESDO-ACCESS Project Operation Manager Golam Faruk for providing speeches on the day with others. He said the clean energy actions are directly involved with climate change actions. Everybody needs to gather knowledge about clean energy and apply it accordingly if we want to save our country as well as the world.

web
NEWS & EVENTS

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের ইএসডিও’র কার্যক্রম পরিদর্শন ও সংবর্ধনা

২৪ জানুয়ারি ২০২৬, ইএসডিও কর্তৃক পরিচালিত ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার এবং পিকেএসএফ ও ইফাদ-এর আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আরএমটিপি প্রকল্প কর্তৃক বাস্তবায়িত ইকো অর্কিড বাগান পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এরপর সন্ধ্যায় ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মুহম্মদ রফিকুল ইসলামের আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

DSC07325
NEWS & EVENTS

পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (২১ জানুয়ারি ২০২৬), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি’র উন্নয়নকর্মী রানী বেগম, এমআইএসকাম হিসাবরক্ষক, কলেজপাড়া শাখা, ঠাকুরগাঁও জোন; মোঃ আব্দুল জলিল, এমআইএসকাম হিসাবরক্ষক, মহারাজাহাট শাখা, রাণীশংকৈল জোন; মোছা: নাজমা বেগম, ফিল্ড অফিসার, লাহিড়ীহাট শাখা, রাণীশংকৈল জোন; মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড অফিসার, বামনডাঙ্গা শাখা, গাইবান্ধা জোন; ফাহমিদা আক্তার, ফিল্ড অফিসার, হাজরাবাড়ী শাখা, জামালপুর জোন এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব মো: সফিকুল ইসলাম। এসময় সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ESDO (13)
NEWS & EVENTS

জামালপুরে ইএসডিও এসআরএসপি Flood Anticipatory Action প্রকল্পের স্টাফ অরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সহায়তায় এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে, ইএসডিও শক রেসপন্সিভ সোশ্যাল প্রটেকশন (SRSP) (সামাজিক সুরক্ষা উপকারভোগীদের জন্য সাড়াদান প্রকল্প) জামালপুর জেলার ৬টি উপজেলায় এবং বগুড়া জেলার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলায় বাস্তবায়ন করছে।

উক্ত প্রকল্পের আয়োজনে ইসিএসডি নারায়ণপুর, জামালপুরে অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা সম্মেলন কক্ষে ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ২ দিনের স্টাফ অরিয়েন্টেশন ও সেফগার্ডিং এবং PSEA বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে WFP পক্ষ থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন, আশরাফুন নেসা (প্রোগ্রাম পলিসি অফিসার), এজেএম আজহারউদ্দীন (প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, রেজিলিয়েন্স ইনোভেশন ইউনিট), এবং আইরিন আকতার, হেড অব সেফগার্ডিং, ইএসডিও প্রশিক্ষণ পরিচালনা করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কামরুন্নাহার, উপ-পরিচালক, (ভারপ্রাপ্ত) মহিলা বিষয়ক অধিদপ্তর, জামালপুর। এছাড়া জামালপুর ও বগুড়া টিমের পিসি, মিল অফিসার, ইউসি, ফাইন্যান্স অফিসার, ফিল্ড ফ্যাসিলিটেটরগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, উক্ত প্রকল্পটি জামালপুর ও বগুড়া জেলার যমুনা অববাহিকায় ৫৮টি ইউনিয়নে ৫৫০০০ পরিবারের মধ্যে বন্যাপূর্বাভাস ও সাড়াদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।

প্রশিক্ষণ পরবর্তী সময়ে উপস্থিত সকল উন্নয়ন কর্মীদের ইএসডিও ২০২৬ সালের ডায়েরি প্রদান করা হয়।

ESDO (3)
NEWS & EVENTS

ডব্লিউএফপি’র জরুরি খাদ্য সহায়তা: বাস্তবায়ন সহযোগিতায় ইএসডিও

২৮ নভেম্বর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঢাকার কড়াইল বস্তিতে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় মাঠ পর্যায়ের কর্মীরা ১,৯০০ পরিবারকে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করেছে।

এইচইবি প্রস্তুত-খাদ্য (Ready-to-eat), যা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা সমৃদ্ধ। রান্না বা পানির প্রয়োজন হয় না বলে এটি জরুরি পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর এবং কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।

ডব্লিউএফপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট জানান, “আজকের বিতরণের পর আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখব এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তা প্রদানে প্রস্তুত থাকব।”

লেখা ও ছবি: ডব্লিউএফপি

ESDO
NEWS & EVENTS

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইএসডিও’র মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর

১১ নভেম্বর ২০২৫, রংপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মধ্যে রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোহাম্মদ হারুন অর রশিদ এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইএসডিও’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে রংপুর বিভাগের ২২টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সহায়তা পাবে। স্কুল ফিডিং কর্মসূচিটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পাঠদান কার্যক্রমে আরও মনোনিবেশ করতে সহায়তা করবে।

এই উদ্যোগটি শিশুদের পুষ্টিগত উন্নয়ন এবং স্কুলে তাদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Birganj
NEWS & EVENTS

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

দিনাজপুরের বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স’ (থ্রাইভ) প্রকল্পের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব রুমে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেকস/ইপার এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইএসডিও থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: তানভীর আহমেদ।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো: সবুর হোসেন, উপজেলা বরেন্দ্র সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদীতা দাস, উপজেলা শিক্ষা অফিসার মোছা: শাহজিদা হক প্রমুখ।

সভা পরিচালনা করেন ইএসডিও থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীল। সভায় উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগ পরিস্থিতি, ঝুঁকি মোকাবিলা এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।