Qawali Evening

সংগীত, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা: ইএসডিও’র “কাওয়ালী সন্ধ্যা”য় বিশিষ্ট অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি

ইএসডিও’র আয়োজনে সংগীত, সংস্কৃতি ও আধ্যাত্মিক আবহের এক মনোমুগ্ধকর আয়োজন “কাওয়ালী সন্ধ্যা” অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সম্মানিত করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি মহোদয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — রানীশংকৈল ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় (এমপি) জনাব জাহিদুর রহমান; জনাব পরিমল সরকার, যুগ্ম সচিব, ইআরডি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ আবু আউয়াল; ঠাকুরগাঁও জেলা প্রশাসক (DC) জনাব মোহাম্মদ রফিকুল হক; বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব জনাব মির্জা ফয়সাল আমিন; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন; ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জনাব ইসরাফিল শাহীন; জনাব মোঃ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (পিআরএল), পরিকল্পনা মন্ত্রণালয়; বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল, আঞ্চলিক কাউন্সিলর, জনাব আখতারুজ্জামান মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিবৃন্দ।
সম্মানিত অতিথিদের সাদর অভ্যর্থনা জানান ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজ জামান স্যার, পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার ম্যাডাম ।
এই আয়োজন সম্প্রীতি, সংস্কৃতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Leave a Reply