বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস

বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে Solidaridad Network Asia এবং ESDO কর্তৃক চা ও সরিষা চাষীদের টেকসই বাজার ব্যবস্থাপনা বিষয়ক এক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়

বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া Solidaridad Network এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক চা ও সরিষা চাষীদের টেকসই বাজার ব্যবস্থাপনা বিষয়ক এক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ক্ষুদ্র উদ্যোক্তা, ডেমো চাষী, প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং ইএসডিএফ ও ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, অধ্যক্ষ, ইকো পাঠশালা এন্ড কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাশ্বত জামান, নির্বাহী পরিচালক, ইএসডিএফ; ডঃ সরকার মোঃ আবু হেনা মোস্তফা কামাল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁও; জনাব একেএম জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও; জনাব মোঃ ফয়জুল ইসলাম, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনফিল্ড টি ইন্ডাস্ট্রিস লিমিটেড; জনাব মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা, বালিয়াডাঙ্গী; জনাব মোঃ রমজান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সেলিমা আখতার ম্যাডাম আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে টি স্টল এবং বিশ্ব মধু দিবস উপলক্ষে মধু বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। আলোচনা পর্বে টেকসই বাজার ব্যবস্থা, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেলা উদযাপন করা হয়।
এই আয়োজন কৃষি উদ্যোক্তা উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং টেকসই জীবিকাভিত্তিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply