entrepreneurship development training

ESDO এর বাস্তবায়নে এবং Save the Children এর সহযোগিতায় ESR প্রকল্পের আওতায় চট্টগ্রামে ৪ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

🌿 উদ্যোক্তা উন্নয়নে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ 🌿
Eco-Social Development Organization (ESDO) এর বাস্তবায়নে এবং Save the Children এর সহযোগিতায় “Employability Skills and Resilience (ESR)” প্রকল্পের আওতায়, চট্টগ্রামে ১১–১৪ মে ২০২৬ পর্যন্ত ৪ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং টেকসই আয় বৃদ্ধির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। প্রশিক্ষণে মোট অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬০% নারী এবং ৪০% পুরুষ অংশগ্রহণ করছেন, যা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসার ধারণা নির্বাচন, ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, লাভ-লোকসানের হিসাব, ডিজিটাল মার্কেটিং এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হচ্ছে।
আজকের সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব কিশোর কুমার দত্ত (একাউন্টস অফিসার ও ট্রেনিং কো-অর্ডিনেটর) Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC), চট্টগ্রাম। তিনি অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ, সরকারি সহায়তা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তার বাস্তব অভিজ্ঞতাভিত্তিক দিকনির্দেশনা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে এবং ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ESDO ও Save the Children ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a Reply