Lokayan

লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মাননীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মাননীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ, ২৯ মে ২০২৬, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব পরিমল সরকার, যুগ্ম সচিব, ইআরডি; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তারাঞ্চল, রংপুর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব ড. মোহাঃ সরফরাজ বান্দা; ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, ইএসডিও’র পরিচালক প্রশাসন ড. সেলিমা আখতার ম্যাডাম এবং ইএসডিও’র ইউথ এনগেজমেন্ট এন্ড আইসিটির টীম লিডার জনাব শাশ্বত জামান ৷ এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চল, রংপুর এর কর্মকর্তা ও ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ৷।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চল, রংপুরের কর্মকর্তা এবং ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Leave a Reply