PKSF & ESDO

PKSF ভবন-১ এ আয়োজিত “Stepping Forward: The Inauguration of RAISE-2” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ESDO এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার

রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১ এ আয়োজিত “Stepping Forward: The Inauguration of RAISE-2” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক এবং সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের অ্যাক্টিং ডিভিশন ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড ভুটান ড. গেইল এইচ. মার্টিন। স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার। এসময় তিনি RAISE প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগের প্রসার, তরুণদের কর্মসংস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে RAISE প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply