
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘NGO-MFI Resourced Pooled Fund’
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘NGO-MFI Resourced Pooled Fund’।
আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইএসডিও এবং চেয়ারম্যান, স্টার্ট হাব বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান,এমআর’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব নেটওয়ার্ক ডেভলপমেন্ট জনাব সাজিদ রাইহান, স্টার্ট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব শফিউল আলম এবং ESDO, NDP, POPI ও SKS-এর প্রতিনিধিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, এই তহবিলের মূল লক্ষ্য হলো NGO-MFI সমূহের সম্পদ ও সক্ষমতাকে একত্রিত করে দুর্যোগকালীন দ্রুত ও কার্যকর সাড়া প্রদান, ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় সম্পদের মাধ্যমে একটি টেকসই, অংশগ্রহণমূলক ও স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তোলা।
A significant milestone has been achieved in strengthening locally led and sustainable humanitarian initiatives in Bangladesh with the official launch of the “NGO-MFI Resourced Pooled Fund.”
The inauguration ceremony was held today at the Crystal Ballroom of ✨ InterContinental Dhaka, where Mirza Fakhrul Islam Alamgir, Honourable Minister of Local Government, Rural Development and Cooperatives, Government of Bangladesh, attended as the Chief Guest.
The event was chaired by Dr. Md. Shahid Uz Zaman, Founder & Executive Director of ESDO and Chairman of Start Bangladesh Hub.
Special remarks were delivered by Jakir Ahmed Khan, Chairman of PKSF; Dr. Helal Uddin, Executive Vice Chairman of MRA; Dr. Mohammad Zakaria, Director General of the NGO Affairs Bureau; and Md. Saidur Rahman Khan, Secretary of the Ministry of Disaster Management and Relief.
Among others present at the event were Sajid Raihan, Shafiul Alam, along with representatives from ESDO, National Development Programme – NDP, POPI, and SKS.
Speakers emphasized that the core objective of this pooled fund is to mobilize and integrate the resources of NGO-MFIs for rapid emergency response, ensure support for vulnerable communities, and establish a sustainable and self-reliant humanitarian ecosystem through locally driven initiatives and partnerships.




