
পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন অর্জনে বৃক্ষরোপণ: এনজিও’র ভূমিকা” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
“পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন অর্জনে বৃক্ষরোপণ: এনজিও’র ভূমিকা” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহ্দী আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)।
সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জকরিয়া, মহাপরিচালক (সচিব), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়।
উক্ত অনুষ্ঠানে ইএসডিও, ব্র্যাক, কেয়ারসহ দেশের প্রায় ২০০টি দেশীয় ও আন্তর্জাতিক এনজিও’র প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপিস্টোন ফেলো (এনডিসি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ইএসডিও উত্তর-পশ্চিমাঞ্চলভিত্তিক একটি এনজিও হিসেবে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ইএসডিও লোকায়ন জাদুঘরে একটি “বৃক্ষ গ্যালারি” স্থাপন করেছে, যা দেশের মানুষকে বৃক্ষরোপণে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইএসডিও ৭.৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন।




