muslim aid
NEWS & EVENTS

ইএসডিও ও মুসলিম এইড ইউকের উদ্যোগে আশাশুনিতে দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (First Aid)” প্রশিক্ষণ অনুষ্ঠিত

২১ মে ২০২৬ মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড-এর সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerability (ICRDCV-3) প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (First Aid)” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জরুরি পরিস্থিতি ও দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রকল্পের কর্মী, স্বেচ্ছাসেবক, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় অংশীজনরা।
প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশাশুনি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে ইএসডিও ও মুসলিম এইডের এ উদ্যোগকে প্রশংসা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে রক্তপাত ও ক্ষত ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও দগ্ধ হওয়া, সিপিআর (CPR), রিকভারি পজিশন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক সেবা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার এবং মেডিকেল অফিসার ডা. এস. এম. নাঈম হোসাইন। এছাড়াও সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, মুসলিম এইড কর্মকর্তা এস এম মনোয়ার হোসেন এবং প্রকল্প কর্মকর্তাবৃন্দ বিভিন্ন কারিগরি সেশন ও ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন।
আলোচনা, ব্যবহারিক অনুশীলন, প্রশ্নোত্তর, প্রাক ও পর মূল্যায়ন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা।
Honorable State Minister Sheikh Faridul Islam (Ministry of Environment and Forests)
NEWS & EVENTS

মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ ও বন মন্ত্রণালয়) এর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ইএসডিও’র গুরুত্বপূর্ণ সভা

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ ও বন মন্ত্রণালয়) এর সভাপতিত্বে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে আইএনজিওসমূহের সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুমসহ বিভিন্ন আইএনজিওর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস
NEWS & EVENTS

বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে Solidaridad Network Asia এবং ESDO কর্তৃক চা ও সরিষা চাষীদের টেকসই বাজার ব্যবস্থাপনা বিষয়ক এক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়

বিশ্ব মধু দিবস ও আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া Solidaridad Network এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক চা ও সরিষা চাষীদের টেকসই বাজার ব্যবস্থাপনা বিষয়ক এক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ক্ষুদ্র উদ্যোক্তা, ডেমো চাষী, প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং ইএসডিএফ ও ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিমা আখতার, অধ্যক্ষ, ইকো পাঠশালা এন্ড কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাশ্বত জামান, নির্বাহী পরিচালক, ইএসডিএফ; ডঃ সরকার মোঃ আবু হেনা মোস্তফা কামাল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁও; জনাব একেএম জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও; জনাব মোঃ ফয়জুল ইসলাম, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনফিল্ড টি ইন্ডাস্ট্রিস লিমিটেড; জনাব মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা, বালিয়াডাঙ্গী; জনাব মোঃ রমজান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সেলিমা আখতার ম্যাডাম আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে টি স্টল এবং বিশ্ব মধু দিবস উপলক্ষে মধু বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। আলোচনা পর্বে টেকসই বাজার ব্যবস্থা, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেলা উদযাপন করা হয়।
এই আয়োজন কৃষি উদ্যোক্তা উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং টেকসই জীবিকাভিত্তিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
Muslim Aid
NEWS & EVENTS

A parents’ gathering was held yesterday at Char Bhogobotipur High School under the “CBM-V Project,” supported by Muslim Aid – Bangladesh Field Office and implemented by ESDO.

A parents’ gathering was held yesterday at Char Bhogobotipur High School under the “CBM-V Project,” supported by Muslim Aid – Bangladesh Field Office and implemented by ESDO.
The program was graced by Ismail Hossain as the Chief Guest. Special guests included Md. Abdul Gafur, Chairman of Jatrapur UP; Md. Shah Alam, Member of Jatrapur UP; Md. Raihan Mondol, Member of Jatrapur UP; Md. Manik Mia, former UP Member; Mr. Abdur Rob, Upazila Secondary Education Officer; N. M. Shoriful Islam Khandaker, Upazila Primary Education Officer; Mr. Mizanur Rahman, Upazila Academic Supervisor; Md. Josim Uddin (PIO); Md. Nurul Amin (UICTO); Md. Ajgor Ali (AYUO); Nittananda Barman (SAE, DPHE); Md. Hafijur Rahman (BM); Golam Mostafa Sarker (YDO); Ashraful Islam (FA); Md. Golam Faruk (POM, ACCESS Project); and Mr. Moin Uddin, Project Manager of the CBM-V Project.
Addressing teachers, students, and parents, the guests emphasized the importance of collective responsibility in building a brighter future through quality education. They highlighted the crucial role of teachers in shaping students’ character, encouraged students to stay focused and work hard, and urged parents to provide proper guidance and support for their children’s success.
Following the discussion, hygiene kits were distributed among girl students, while educational materials were provided to all students to help reduce dropout rates and increase regular attendance.
The CBM-V Project is currently being implemented in 17 secondary and 8 primary schools across six unions of Kurigram Sadar Upazila, benefiting 6,310 students. The project aims to increase attendance, prevent dropout, ensure equitable education, and improve the overall quality of education.
pksf
NEWS & EVENTS

PKSF এর উপ-ব্যবস্থাপক (ICCD) জনাব মো:জহিরুল ইসলাম ESDO এর প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের শতভাগ অডিট কার্যক্রম পরিচালনা করছেন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপ-ব্যবস্থাপক(ICCD)জনাব মো:জহিরুল ইসলাম ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের শতভাগ অডিট কার্যক্রম পরিচালনা করছেন।
অডিট কার্যক্রমের অংশ হিসেবে তিনি সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় চলমান কার্যক্রমের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র পক্ষ থেকে জানানো হয়, পিকেএসএফ’র দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সদস্যবান্ধব করার লক্ষ্যে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ESDO signed a Memorandum of Understanding (MoU) with the Women Entrepreneurs Association of Bangladesh (WEAB) and SICIP to strengthen collaboration on skills development and entrepreneurship training initiatives for young and disadvantaged women
NEWS & EVENTS

ESDO signed a Memorandum of Understanding (MoU) with the Women Entrepreneurs Association of Bangladesh (WEAB) and SICIP

ESDO signed a Memorandum of Understanding (MoU) with the Women Entrepreneurs Association of Bangladesh (WEAB) and SICIP to strengthen collaboration on skills development and entrepreneurship training initiatives for young and disadvantaged women.
The agreement was signed by Dr. Md. Shahid Uz Zaman, Executive Director of ESDO, in the presence of distinguished representatives from the partner organizations, including Nasreen Fatema Awal, Chairman and Founding President of WEAB; Tazima Hossain Majumdar, Executive Member of WEAB; and Gulzer Hossain, Chief Coordinator of SICIP–WEAB.
The ceremony was also attended by Shahariar Mahmud, Head of TVET, ESDO, along with other senior officials of ESDO.
Through this partnership, ESDO will provide Skills Development and Entrepreneurship Development Training aimed at promoting economic empowerment and sustainable livelihood opportunities for young and disadvantaged women.

smart
NEWS & EVENTS

SMART প্রকল্পের সাব-সেক্টর: “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় “উদ্যোক্তাদের উদ্যোগে ই-কমার্স বিপণনের হাতে-কলমে বিষয়ক প্রশিক্ষণ” আয়োজন করা হয়

অদ্য ১৯ মে ২০২৬ ইং তারিখে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের সাব-সেক্টর: “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় “উদ্যোক্তাদের উদ্যোগে ই-কমার্স (অনলাইনভিত্তিক/ডিজিটাল/ইন্টারনেটভিত্তিক) বিপণনের হাতে-কলমে বিষয়ক প্রশিক্ষণ” আয়োজন করা হয়।
ভেন্যু:
মেধা অনুশীলন কেন্দ্র, ইএসডিও প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সানাউল কবির, প্রশিক্ষণ সমন্বয়ক, জি-মার্ক কনসাল্টিং লিমিটেড। তিনি ই-কমার্স, ওয়েবসাইট ব্যবস্থাপনা, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের ডিজিটাল মার্কেটিং ও বিপণন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণের স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবুল মনসুর সরকার, হেড অব এইচআর, ইএসডিও।
এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, SMART-EFCM প্রকল্প, ইএসডিও। প্রশিক্ষণে প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ই-কমার্স কার্যক্রম, অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনা এবং ডিজিটাল বিপণন বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসার দক্ষতা বৃদ্ধি, ব্যবসার সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
PROTISTHAA
NEWS & EVENTS

PROTISTHAA প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রবর্তনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, ইএসডিও

১৮ মে ২০২৬, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত “Protocols and Trigger Based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action (PROTISTHAA)” প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রবর্তনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, ইএসডিও।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ইএসডিও বর্তমানে PROTISTHAA প্রকল্পটি কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ এবং সিলেট জেলায় বাস্তবায়ন করছে, যার লক্ষ্য সময়োপযোগী মানবিক সহায়তা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
SHABAB
NEWS & EVENTS

“দ্যা প্রজেক্ট ফর দ্যা ফ্লাড রেসপন্স এন্ড রিকভারী ইন চট্টগ্রাম ডিভিশন-নোয়াখালী ((এফআরআরপি)” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন IOM Bangladesh

নোয়াখালী জেলায় চলমান ইএসডিও’র “দ্যা প্রজেক্ট ফর দ্যা ফ্লাড রেসপন্স এন্ড রিকভারী ইন চট্টগ্রাম ডিভিশন-নোয়াখালী ((এফআরআরপি)” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন IOM Bangladesh-এর National Project Officer এবং Displacement Management Cluster Coordinator Syed Shahrear SHABAB।
পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রকল্প এলাকার চলমান কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। তারা মাঠপর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রমের টেকসই ও কার্যকর বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন সংস্থার Head of Planning and DRR, Project Focal Person জনাব Md Mosheur Rahman সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রুত পুনরুদ্ধারে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
esdo seeds
NEWS & EVENTS

কুড়িগ্রামে ইএসডিও-সীড্স প্রকল্পের উপকারভোগীদের মাঝে রাইস কুকার বিতরণ

কুড়িগ্রামে ইএসডিও-সীড্স প্রকল্পের উপকারভোগীদের মাঝে রাইস কুকার বিতরণ
অদ্য ১৮ ই মে ২০২৬ ইং তারিখে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও সীড্স প্রকল্পের ১৬২ জন উপকারভোগীকে এবং রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৮০ জন উপকারভোগীকে মোট ৩৪২ জনকে রাইস কুকার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, চিলমারি। এছারাও রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম আশেক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয় পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক সহ মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও সীড্স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।
স্ট্রমি ফাউন্ডেশন নওরয়ের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স) প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ৩ টি উপজেলার (চিলমারি, উলিপুর ও রাজারহাট) ৯ টি ইউনিয়নে ১০০০ টি পরিবারে রাইস কুকার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রকল্পের প্রতিটি উপকারভোগী ৩০০০ টি পরিবারের মাঝে ১ টি করে রাইস কুকার বিতরণ করা হবে।
বিশ্বব্যাপী পরিবর্তন আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ইএসডিও -সীড্স প্রকল্প বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। রাইস কুকার বিতরণ তারই একটি অংশ, যা প্রান্তিক জনগনের জীবনমান উন্নয়ন এবং মানবিক মর্যদা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রকল্পটির কার্যক্রম আগামী ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।