IOI
NEWS & EVENTS

High-Level Visit to DRC-ESDO Economic Recovery Project in Ukhia, Cox’s Bazar

High-Level Visit to DRC-ESDO Economic Recovery Project in Ukhia, Cox’s Bazar
Today, 17 May 2026, distinguished high officials from the NGO Affairs Bureau (NGOAB) visited the DRC-ESDO Economic Recovery Project’s Green Patabari Centre (Plastic Shredding Recycling Centre) in Ukhia, Cox’s Bazar.
During the visit, the delegation observed the ongoing plastic waste recycling initiatives and learned about the project’s contribution towards environmental sustainability, economic recovery, livelihood development, and community resilience among the Rohingya and host communities.
ESDO expresses sincere gratitude to the respected officials of NGOAB for their valuable visit, guidance, and continuous support towards sustainable development initiatives.
♻️ Together for a Cleaner, Greener & Sustainable Future 🌍
school feeding
NEWS & EVENTS

পুষ্টিকর খাবারে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষার চিত্র রংপুর বিভাগের ২২ উপজেলায় ইএসডিও’র স্কুল ফিডিং কর্মসূচির ইতিবাচক প্রভাব

পুষ্টিকর খাবারে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষার চিত্র
রংপুর বিভাগের ২২ উপজেলায় ইএসডিও’র স্কুল ফিডিং কর্মসূচির ইতিবাচক প্রভাব-
রংপুর বিভাগের প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার হাজারো শিশুর কাছে এখন বিদ্যালয় মানেই শুধু পড়াশোনা নয়, বরং নিরাপদ ও পুষ্টিকর খাবারেরও নিশ্চয়তা। প্রতিদিন সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা পাচ্ছে সিদ্ধ ডিম, বনরুটি, দুধ, বিস্কুট ও পাকা কলা। ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি শিক্ষার প্রতি আগ্রহও তৈরি হয়েছে নতুনভাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচি স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। বর্তমানে রংপুর বিভাগের ৮ জেলার ২২টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কর্মসূচির আওতায় রয়েছে রংপুর জেলার রংপুর সদর উপজেলা; কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলা; গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও গাইবান্ধা সদর উপজেলা; নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা; লালমনিরহাট জেলার পাটগ্রাম ও কালিগঞ্জ উপজেলা; দিনাজপুর জেলার বিরামপুর, বিরল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও কাহারোল উপজেলা; পঞ্চগড় জেলার আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ ও পঞ্চগড় সদর উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা।
ইএসডিও সূত্রে জানা যায়, মোট ৩ হাজার ৩৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের অপুষ্টি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়গুলোতে প্রতিদিন নির্ধারিত খাদ্য তালিকা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে সিদ্ধ ডিম, বনরুটি, তরল দুধ, বিস্কুট ও পাকা কলা। এসব খাবার শিশুদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং শিক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সহায়তা করছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য এই খাদ্য সহায়তা অনেক ক্ষেত্রে বাড়তি পুষ্টির উৎস হয়ে উঠেছে।
রংপুর বিভাগের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ফিডিং কার্যক্রম শুরুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে যেখানে বিদ্যালয়ে গড় উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ শতাংশ, বর্তমানে তা বেড়ে প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে। অনেক শিশু যারা অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসত, তারাও এখন নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে।
একজন সহকারী শিক্ষক জানান, ‘আগে অনেক শিক্ষার্থী সকালে না খেয়ে স্কুলে আসত। এতে ক্লাসে তাদের মনোযোগ কম থাকত। এখন খাবার পাওয়ার কারণে তারা আগ্রহ নিয়ে স্কুলে আসে এবং ক্লাসেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।’
চরাঞ্চল ও দুর্গম এলাকার অভিভাবকদের সঙ্গেও কথা বলে জানা গেছে, দরিদ্র পরিবারের জন্য এই কর্মসূচি বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে। অনেক পরিবার এখন শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে আরও আগ্রহী হয়ে উঠেছে।
এই কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্থানীয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি। বিদ্যালয়গুলোতে প্রতিদিন তাজা খাবার সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। বর্তমানে ২২টি উপজেলায় মোট ১ হাজার ৭৪৮ জন হতদরিদ্র নারী এই কার্যক্রমের সঙ্গে উদ্যোক্তা হিসেবে যুক্ত রয়েছেন।
প্রতিদিন ভোরে তারা নিজ দায়িত্বে হাঁস-মুরগির তাজা ডিম সিদ্ধ করেন, ভালো মানের কলা সংগ্রহ করেন এবং সময়মতো বিদ্যালয়ে সরবরাহ করেন। এর মাধ্যমে তারা পরিবারে আর্থিকভাবে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। অনেক নারী এখন নিজেদের আয় দিয়ে সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে সক্ষম হচ্ছেন।
স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, স্কুল ফিডিং কর্মসূচির ফলে প্রাথমিক শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। পুষ্টিকর খাবারের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত উন্নতি যেমন হচ্ছে, তেমনি তাদের মেধা বিকাশ ও শিক্ষার মানও উন্নত হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থার সমন্বয়ে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, স্কুল ফিডিং কর্মসূচি শুধু একটি খাদ্য সহায়তা প্রকল্প নয়, বরং এটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি কার্যকর সামাজিক উদ্যোগ হিসেবে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
South Korean sponsor Mr. Visiting Oh Seung Soo
NEWS & EVENTS

দক্ষিণ কোরিয়ার স্পনসর Mr. Oh Seung Soo’র স্পনসরশীপ প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শন

🌍 দক্ষিণ কোরিয়ার স্পনসর Mr. Oh Seung Soo’র স্পনসরশীপ প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শন 🇰🇷🤝🇧🇩
দক্ষিণ কোরিয়ার সম্মানিত স্পনসর Mr. Oh Seung Soo ১১–১৩ মে ২০২৬ পর্যন্ত স্পনসরশীপ প্রোগ্রামের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শিত কার্যক্রমসমূহের মধ্যে ছিল শিশু বিকাশ কেন্দ্র, কিশোর-কিশোরী দল, উন্নয়নের জন্য নাটক প্রদর্শনী, এডুকেশন সাপোর্ট সেন্টার, নিরাপদ ডেলিভারি ও অ্যাডোলেসেন্ট কর্নার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (বস্তায় সবজি চাষ পদ্ধতি), ইনক্লুসিভ ওয়াশ ব্লক ও স্কুল ভেজিটেবল গার্ডেন, ইয়ুথ লার্নিং সেন্টার এবং যুব নারী উদ্যোক্তা কার্যক্রম।
পরিদর্শনকালে তিনি তার দেশের সহায়তাপ্রাপ্ত স্পনসর শিশুদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং তাদের স্বপ্ন, অগ্রগতি ও জীবন পরিবর্তনের অনুপ্রেরণামূলক গল্প মনোযোগ সহকারে শোনেন।
সকল কার্যক্রম পরিদর্শন শেষে Mr. Oh Seung Soo গভীর সন্তোষ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, এসব উদ্যোগ শিশু ও যুবদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, কার্যক্রমসমূহ বাস্তবায়নে সহযোগিতা করছে Plan International Bangladesh।
✨ শিশু ও যুবদের জন্য একটি সুন্দর, দক্ষ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করে যাচ্ছি।
the FREED Project at Hotel Lake Castle
NEWS & EVENTS

BBC Media Action organized an Inception Meeting under the FREED Project at Hotel Lake Castle, bringing together distinguished representatives from various organizations and development sectors

Today, BBC Media Action organized an Inception Meeting under the FREED Project at Hotel Lake Castle, bringing together distinguished representatives from various organizations and development sectors.
The event was graced by the presence of the Country Director of BBC Media Action along with respected guests and stakeholders. We are proud to share that Dr. Md. Shahid Uz Zaman, Honorable Founder & Executive Director of Eco-Social Development Organization (ESDO), attended the meeting and delivered his valuable remarks, highlighting the importance of collaborative initiatives, community engagement, and sustainable development through strategic partnerships.
Such initiatives strengthen collective efforts toward creating inclusive, informed, and resilient communities for a better future. 🌍✨
muslim aid
NEWS & EVENTS

“Community Support for Inclusive and Equitable Education across 25 Schools in Kurigram District (CBM-V Project)” implemented by ESDO with support from Muslim Aid Bangladesh Field Office

Safeguarding and Child Protection Training Held in Kurigram.
A day long three batches Safeguarding and Child Protection Training were successfully held on 11. 12 and 13 May 2026 in Kurigram under the “Community Support for Inclusive and Equitable Education across 25 Schools in Kurigram District (CBM-V Project)” implemented by ESDO with support from Muslim Aid Bangladesh Field Office.
The training brought together 25 Safeguard Focal Persons and 85 Student Brigade Leaders from 17 secondary and 8 primary schools. Sessions were facilitated by Ms. Ayrin Akter, Head of Safeguarding and PSEAH of ESDO, focusing on safeguarding principles, child protection, risk management, reporting mechanisms, and creating safe learning environments.
The session was attended by Mr. Shafikul Islam, District Education Officer (DEO), Kurigram, as Chief Guest. He emphasized the importance of ensuring safe, inclusive, and child-friendly schools through collective efforts of teachers, school authorities, parents, and communities.
Special guests included Mr. Abdur Rob, Upazila Secondary Education Officer, Mr. N. M. Shoriful Islam, Upazila Primary Education Officer, and Mr. Moin Uddin, Project Manager of the CBM-V Project.
The CBM-V Project is working to improve attendance, reduce dropout, and promote inclusive and equitable education in 25 schools across Kurigram district.
entrepreneurship development training
NEWS & EVENTS

ESDO এর বাস্তবায়নে এবং Save the Children এর সহযোগিতায় ESR প্রকল্পের আওতায় চট্টগ্রামে ৪ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

🌿 উদ্যোক্তা উন্নয়নে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ 🌿
Eco-Social Development Organization (ESDO) এর বাস্তবায়নে এবং Save the Children এর সহযোগিতায় “Employability Skills and Resilience (ESR)” প্রকল্পের আওতায়, চট্টগ্রামে ১১–১৪ মে ২০২৬ পর্যন্ত ৪ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং টেকসই আয় বৃদ্ধির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। প্রশিক্ষণে মোট অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬০% নারী এবং ৪০% পুরুষ অংশগ্রহণ করছেন, যা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসার ধারণা নির্বাচন, ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, লাভ-লোকসানের হিসাব, ডিজিটাল মার্কেটিং এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হচ্ছে।
আজকের সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব কিশোর কুমার দত্ত (একাউন্টস অফিসার ও ট্রেনিং কো-অর্ডিনেটর) Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC), চট্টগ্রাম। তিনি অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, ব্যবসায়িক সুযোগ চিহ্নিতকরণ, সরকারি সহায়তা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তার বাস্তব অভিজ্ঞতাভিত্তিক দিকনির্দেশনা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে এবং ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ESDO ও Save the Children ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
NGO AB
NEWS & EVENTS

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন অর্জনে বৃক্ষরোপণ: এনজিও’র ভূমিকা” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

“পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন অর্জনে বৃক্ষরোপণ: এনজিও’র ভূমিকা” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহ্দী আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)।
সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জকরিয়া, মহাপরিচালক (সচিব), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়।
উক্ত অনুষ্ঠানে ইএসডিও, ব্র্যাক, কেয়ারসহ দেশের প্রায় ২০০টি দেশীয় ও আন্তর্জাতিক এনজিও’র প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপিস্টোন ফেলো (এনডিসি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ইএসডিও উত্তর-পশ্চিমাঞ্চলভিত্তিক একটি এনজিও হিসেবে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ইএসডিও লোকায়ন জাদুঘরে একটি “বৃক্ষ গ্যালারি” স্থাপন করেছে, যা দেশের মানুষকে বৃক্ষরোপণে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইএসডিও ৭.৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন।
MoU with Akij Bashir Group
NEWS & EVENTS

Eco-Social Development Organization (ESDO) is pleased to announce the signing of a Memorandum of Understanding (MoU) with Akij Bashir Group

Exciting Partnership Announcement!
Eco-Social Development Organization (ESDO) is pleased to announce the signing of a Memorandum of Understanding (MoU) with Akij Bashir Group on 12 May 2026 to establish a collaborative partnership aimed at providing exclusive facilities and benefits for ESDO’s authorized members and stakeholders.
Through this strategic collaboration, ESDO members will be able to access premium products and exclusive discounts on renowned Akij Bashir brands including Tiles, Sanitaryware, Faucets, Glass, Boards, Doors, and other building materials. This initiative reflects a shared commitment towards enhancing value, quality service, and sustainable partnerships.
The MoU was formally signed by Dr. Md. Shahid Uz Zaman, Founder & Executive Director of ESDO, and Mr. Mohammod Khourshed Alam, Deputy Managing Director of Akij Bashir Group, in the presence of senior officials from both organizations Md. Zillur Rahman, Head of Compliance & Finance Controller, (ESDO), Engr. A. S. M. Shahidul Islam, Head of Construction, (ESDO), Mohammed Ashraful Haque General Manager, Sales, Akij Ceramics Ltd, Bishwajit Paul Assistant General Manager Sales, Akij Ceramics Ltd, MD. Rumel Yistiak Khan Zitu Manager Corporate, Sales, Akij Ceramics Ltd.
We believe this collaboration will open new opportunities for mutual growth, professional engagement, and long-term institutional cooperation.
NGO-MFI
NEWS & EVENTS

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘NGO-MFI Resourced Pooled Fund’

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘NGO-MFI Resourced Pooled Fund’।
আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইএসডিও এবং চেয়ারম্যান, স্টার্ট হাব বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান,এমআর’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব নেটওয়ার্ক ডেভলপমেন্ট জনাব সাজিদ রাইহান, স্টার্ট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব শফিউল আলম এবং ESDO, NDP, POPI ও SKS-এর প্রতিনিধিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, এই তহবিলের মূল লক্ষ্য হলো NGO-MFI সমূহের সম্পদ ও সক্ষমতাকে একত্রিত করে দুর্যোগকালীন দ্রুত ও কার্যকর সাড়া প্রদান, ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় সম্পদের মাধ্যমে একটি টেকসই, অংশগ্রহণমূলক ও স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তোলা।
A significant milestone has been achieved in strengthening locally led and sustainable humanitarian initiatives in Bangladesh with the official launch of the “NGO-MFI Resourced Pooled Fund.”
The inauguration ceremony was held today at the Crystal Ballroom of ✨ InterContinental Dhaka, where Mirza Fakhrul Islam Alamgir, Honourable Minister of Local Government, Rural Development and Cooperatives, Government of Bangladesh, attended as the Chief Guest.
The event was chaired by Dr. Md. Shahid Uz Zaman, Founder & Executive Director of ESDO and Chairman of Start Bangladesh Hub.
Special remarks were delivered by Jakir Ahmed Khan, Chairman of PKSF; Dr. Helal Uddin, Executive Vice Chairman of MRA; Dr. Mohammad Zakaria, Director General of the NGO Affairs Bureau; and Md. Saidur Rahman Khan, Secretary of the Ministry of Disaster Management and Relief.
Among others present at the event were Sajid Raihan, Shafiul Alam, along with representatives from ESDO, National Development Programme – NDP, POPI, and SKS.
Speakers emphasized that the core objective of this pooled fund is to mobilize and integrate the resources of NGO-MFIs for rapid emergency response, ensure support for vulnerable communities, and establish a sustainable and self-reliant humanitarian ecosystem through locally driven initiatives and partnerships.

water aid program
NEWS & EVENTS

ধামইরহাট পৌরসভা ও ইএসডিও – এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত।
আজ ১১ মে ২০২৬, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় নওগাঁ’র ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট পৌরসভা ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনাব প্রশান্ত চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক ধামইরহাট পৌরসভা, ধামইরহাট, নওগাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: এনামূল হক, মাননীয় সংসদ সদস্য ৪৭, নওগাঁ-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম শফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার ও ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও জনাব টি.এম.এ. মমিন, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, নওগাঁ । এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ধামইরহাট পৌরসভার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
কর্মশালায় প্রধার অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: এনামুল হক, এমপি বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যে কাজগুলো করা হচ্ছে তা অত্যান্ত চমৎকার, এ বিষয়ে আমি আবগত আছি। একটি পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ল্যান্ড ফিল্ড এর কথা ইতোমধ্যে আমি জাতীয় সংসদে এবং স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে তুলে ধরেছি। আমি আশাবাদী এটা খুব দ্রুত হবে। আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তাকে তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।”
কর্মশালায় জনাব মো: শফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ও ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পৌরসভার রূপকল্প প্রণয়ন বিষয়ে আলোচনা পরিচালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব টি.এম.এ মমিন, উপপরিচালক, স্থানীয় সরকার, নওগাঁ বলেন, “পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা পৌরসভার আইনি বাধ্যবাধকতা। এর মাধ্যমে অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নসহ পৌরসভার সেবার মান বৃদ্ধি এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। তিনি পৌরসভা কর্তপক্ষকে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় জলবায়ু সহনশীলতা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান”
কর্মশালায় উপস্থিত সকলেই ধামইরহাট পৌরসভাকে একটি আধুনিক ও মানসম্মত পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
From union parishads to municipalities, we continue to strengthen participatory development planning.
The Vision Setting and Development Planning Workshop, organised by Dhamoirhat Municipality and Eco-Social Development Organization (ESDO), brought together representatives from the municipality, upazila parishads, union parishads, journalists, and other stakeholders to develop a shared vision for sustainable and inclusive municipal development. Speaking at the workshop, Engineer Md Enamul Haque, Member of Parliament-47, Naogaon-2, appreciated GO4IMPact’s work and pointed out the necessity of a landfill for clean waste management that has already been raised in Parliament and with the Ministry of Local Government.
The initiative now expands to the municipal level with support from GO4IMPact partners, building on the contributions and leadership of Union Parishads in Satkhira and Naogaon.