
ইএসডিও’র বাস্তবায়নে এবং বিএনএফ এর অর্থায়নে “কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে উজ্জীবন” শীর্ষক ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
অদ্য, ০৯ ই মে ২০২৬ ইং তারিখে ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে ইএসডিও’র বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে “কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে উজ্জীবন” শীর্ষক ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান (সাবেক অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এবং
সভাপতিত্ব করেন ইএসডিও’র সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
এই কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্যোক্তাদের ক্ষমতায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ।




