Eco Tourism

“দেখা হয় নাই চক্ষু মেলিয়া…”—এই স্লোগানকে ধারণ করে শুরু হলো ইএসডিওর বিশেষ ইকো ট্যুরিজম উদ্যোগ

“দেখা হয় নাই চক্ষু মেলিয়া…”—এই স্লোগানকে ধারণ করে শুরু হলো ইএসডিওর বিশেষ ইকো ট্যুরিজম উদ্যোগ।
বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি উত্তর-পশ্চিমাঞ্চলের সমতলের চা বাগান, আদিবাসীদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, টিউলিপ বাগান এবং বিভিন্ন ঐতিহাসিক, ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা ভ্রমণের সকল সুবিধা নিয়ে এই যাত্রা।
এই উদ্যোগকে আরও আরামদায়ক ও আকর্ষণীয় করতে সরাসরি জাপান থেকে সংগ্রহ করা হয়েছে ব্র্যান্ড নিউ ২৯ আসনের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, আরামদায়ক টয়োটা কোস্টার। এটি ভ্রমণপিপাসুদের নিয়ে ঢাকা থেকে নিয়মিতভাবে রংপুর বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে নিয়ে যাবে।
এছাড়াও, সাশ্রয়ী প্যাকেজে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও তেতুলিয়ায় ইএসডিওর নিজস্ব স্থাপনায় উন্নত আহার ও আবাসনের সুবিধা থাকছে।
আর যারা গ্রামীণ জীবনকে কাছ থেকে অনুভব করতে চান, তাদের জন্য রয়েছে প্রান্তিক মানুষের বাড়িতে হোমস্টে সুবিধা।
এই উদ্যোগ শুধু ভ্রমণের আনন্দই দেবে না—তৃণমূল মানুষের উন্নয়নের অভিযাত্রাকেও করবে আরও শক্তিশালী।

Leave a Reply